ঐতিহাসিক সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন জাদুকর
২০০৭ সালের বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা একটি সাধারণ ছবি প্রায় ১৮ বছর পর ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ফ্রেমে পরিণত হয়েছে। ছবিতে দেখা যায়, ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি একটি শিশুকে গোসল করাতে সাহায্য করছেন। সেই শিশুটি আর কেউ নন, বর্তমান ফুটবল বিশ্বের বিস্ময় বালক লামিন ইয়ামাল। আসন্ন বিশ্বকাপ ফাইনালের আগে এই ভাইরাল ছবি নিয়ে এবার নিজের বিস্ময় ও অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ....
